প্রতিবন্ধী দিবসে ‘ফ্রেন্ডশিপ’ এর জেলা পর্যায়ে ‘প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড’ অর্জন

কুড়িগ্রাম প্রতিনিধি:

“ফ্রেন্ডশিপ” একটি সমাজকল্যাণমূলক, অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী কেন্দ্রিক চর এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা গুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব অঞ্চলে দুর্গম ও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকা হতদরিদ্র মানুষের সার্বিক কল্যাণে “ফ্রেন্ডশিপ” ছয়টি ভিন্ন বিভাগ- স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত নাগরিকত্ব, জলবায়ুগত পদক্ষেপ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ও সংস্কৃতি সংরক্ষণ এর মাধ্যমে কার্যকর সেবা দিয়ে আসছে।
জীবনের সকল বাধা-বিপত্তি, হুমকি ও সীমাবদ্ধতাকে অতিক্রম করে প্রতিবন্ধী ব্যক্তির গুণগত জীবন বিনির্মাণ একই সাথে সমঅধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিতকল্পে “ফ্রেন্ডশিপ” সমন্বিত নাগরিকত্ব বিভাগ এর অধীনে সম্প্রতি ‘প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক প্রকল্প’ হাতে নিয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ৩০টি এবং গাইবান্ধা জেলার ২০ টি দুর্গম চরাঞ্চলে বসবাসকারী প্রতিবন্ধি মানুষের স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, সামাজিক এবং ক্ষমতায়ন নিয়ে অধিকতর উপযোগী ও ব্যতিক্রমধর্মী কাজ শুরু করেছে।
সীমাবদ্ধতা কমিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘ফ্রেন্ডশিপ’ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়।

ফলস্বরূপ, জলবায়ু প্রভাবিত ঝুঁকিপূর্ণ চরগুলিতে সিবিআর পদ্ধতি বাস্তবায়নকারী একটি অগ্রগামী সংস্থা হিসাবে ‘ফ্রেন্ডশিপ’ জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রতিবন্ধিতা বিষয়ক এওয়ার্ড’ লাভ করে। এছাড়াও অন্যান্য বিভাগে, ‘ফ্রেন্ডশিপ’ এর সাথে যুক্ত ব্যক্তিরা জেলা পর্যায়ে ‘প্রতিবন্ধিতা বিষয়ক এওয়ার্ড’ এর জন্য মনোনীত হন, আপিনা খাতুন, সিবিআর কর্মী, ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক প্রকল্প, চর ব্রহ্মত্তর, কুড়িগ্রাম সদর প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কাজ করে এমন সফল ব্যক্তি হিসাবে প্রথম স্থান অর্জন করেন- কুড়িগ্রাম সদরের চর ব্রহ্মত্তর থেকে বিশেদু চন্দ্র দাস, ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রকল্পের স্ব-সহায়ক দলের সদস্য একজন সফল প্রতিবন্ধি ব্যক্তি হিসেবে প্রথম স্থান অর্জন করেন; ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রকল্পের স্ব-সহায়ক দলের সদস্যের কেয়ারগিভার ফুরফুরি বেওয়া, চর ব্রহ্মত্তর, কুড়িগ্রাম সদর, প্রতিবন্ধী ব্যক্তির সফল কেয়ারগিভার হিসেবে প্রথম স্থান অর্জন করেন; ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রকল্পের স্ব-সহায়ক দলের সদস্যের মাতা সেফালী বেগম, চর খামার হালোখানা, কুড়িগ্রাম সদর প্রতিবন্ধি ব্যক্তির সফল পিতামাতা হিসাবে প্রথম স্থান অর্জন করেন।
‘ফ্রেন্ডশিপ’ এবং উপরে উল্লিখিত সকলেই জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা থেকে ‘প্রতিবন্ধিতা বিষয়ক এওয়ার্ড’ পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক-সমাজসেবা, সহকারী পরিচালক-সমাজসেবা ও কনসালটেন্ট (ফিজিওথেরাপি), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রাম ‘ফ্রেন্ডশিপ’ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বক্ষেত্রে ‘ফ্রেন্ডশিপ’ কে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Share Button