এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ক্ষুদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন উপজেলা আনসার ও ভিডিপি সদস্যগণ। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের রুহুল আমিনের এক বিঘা জমির পাকা ধান কেটে দেন উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা।
চলতি আমন মৌসুম শেষে ধান পেকে গেলে রুহুল আমিন উচ্চ মূল্যে ধান কাটার শ্রমিক না নিতে পারার সংবাদটি উপজেলা আনসার ভিডিপি কমান্ডারের নিকট পৌছালে আনসার ভিডিপি ডিজিএম এর পূর্ব ঘোষনা অনুযায়ী কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কমান্ডারের উদ্যোগে ভুরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদের নেতৃত্বে উপজেলার সকল ভাতাভোগী আনসার সদস্যগণ স্বেচ্ছাশ্রমে এক বিঘা জমির(৩৩শতক) ব্রিধান – ৯৩ কর্তন করে দেন।
এ সময় জমির মালিক রুহুল আমিন, আনসার ভিডিপি প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ সহ জয়মনিরহাট ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত (SAAO) উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, লিট ফার্মার মাসুদ তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস এম নুরুল আমিন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
