কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার শীতার্ত ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের কর্মসূচী হাতে নিয়েছে বেসরকারি এনজিও সংস্থা আশা। বুধবার সকাল ১১ টায় শীতার্ত দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ গুদামে ৫০০পিস কম্বল প্রদাণ করেন। কম্বল হস্তান্তরের সময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় আশার এ উদ্যোগকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার রফিকুল ইসলাম, কুড়িগ্রাম সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সাইদুর রহমান, কুড়িগ্রাম সদরের দুই সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন ও গোলাম মোস্তফা, সাপোর্ট ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি বকসী ও কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চের এবিএম কাম সিও মুমিনুল ইসলাম।
