গ্রীন ভয়েসের তিনদিনব্যাপী স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা

নয়া খবর ডেস্ক:

গ্রীন ভয়েস রংপুর বিভাগের উদ্যোগে তিনদিনব্যাপী “স্ট্রেস ম্যানেজমেন্ট” বিষয়ক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ফারজানা ফাতেমা (রুমী), যিনি একজন অভিজ্ঞ শিশু মনোবিজ্ঞানী, মনোবিজ্ঞান পরামর্শদাতা, মানসিক স্বাস্থ্য ফার্স্ট এইডার এবং PTSD থেরাপিস্ট। তিনি সোনার তরি মেন্টাল হেলথ সোসাইটি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ২২ নভেম্বর: গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখা এবং গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে কর্মশালার সূচনা হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

২৩ নভেম্বর সকালে গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার আয়োজনে লালমনিরহাট সরকারি কলেজে কর্মশালা পরিচালিত হয়।

একই দিনে বিকালে গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও গ্রীন ভয়েস কারমাইকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে কারমাইকেল কলেজে আয়োজন করা হয় কর্মশালা।

২৪ নভেম্বর সমাপনী দিনে কুড়িগ্রাম সরকারি কলেজে কুড়িগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির। এছাড়া উপস্থিত ছিলেন:

রবিউল ইসলাম রুবেল, সমন্বয়ক, গ্রীন ভয়েস রংপুর বিভাগ। সোহানুর রহমান সোহান, সহ-সমন্বয়ক, গ্রীন ভয়েস খুলনা বিভাগ। স্বপন মাহমুদ,গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের সদস্য।
রোকনুজ্জামান হৃদয়,সাবেক সভাপতি গ্রীন ভয়েস, হাবিপ্রবি শাখা।
সুরাইয়া আক্তার, বহ্নিশিখা রংপুর জেলা প্রতিনিধি ও শাওন মিয়া, সভাপতি, গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা

প্রধান অতিথি মোঃ আলমগীর কবির বলেন, “২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুথানের পর অনেকে মানসিক চাপ বা ট্রমার শিকার হয়েছেন। তাদের জীবনের গতিপথে বিরূপ প্রভাব পড়েছে। এই কর্মশালার মাধ্যমে তাদের মানসিক চাপ থেকে মুক্তি পেয়ে সুস্থ জীবনযাত্রায় ফিরে আসার পথ দেখানো হয়েছে। ভবিষ্যতেও গ্রীন ভয়েস সময়োপযোগী কর্মশালা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করবে।”

এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা মানসিক চাপ মোকাবিলা, মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং ট্রমা থেকে মুক্ত থাকার বিভিন্ন উপায় সম্পর্কে ধারণা লাভ করেন। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এই ধরণের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিচালনার জন্য সকলে উৎসাহ প্রকাশ করেন।

গ্রীন ভয়েস তাদের এই সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রমাণ করেছে যে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের প্রচেষ্টা ধারাবাহিক এবং সুদূরপ্রসারী।

Share Button