বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ এর ৩ জন সদস্য নিহত

 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমা উপজেলার গহীন পাহাড়ের ভেতরে সেনাবাহিনীর অভিযানে তিনজন সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মি- কেএনএ সদস্য নিহত হয়েছে।

রোববার (২৪শে নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে গহীন জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনী।

এসময় কেএনএ’র সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় সেনাবাহিনীর সদস্যরা।

উভয়পক্ষের গুলিতে তিন কেএনএ সদস্য নিহত হয়। এসময় তাদের আস্তানা থেকে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Share Button