ভুরুঙ্গামারীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নদীতে ডুবে তানহা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর বারোটার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার গ্রামের বাঘের খোয়ার এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তানহা জাহিদুল ইসলাম ও বানেছা বেগম দম্পতির একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার পনেবারোটার দিকে শিশু তানহাকে খুঁজে না পেয়ে বাড়ির পার্শবর্তী ফুলকুমার নদীতে খুঁজতে থাকি এ সময় আনুমানিক বারেটার দিকে শিশুটির ফুফা টুকু তাকে মৃত অবস্থায় খুঁজে পায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও শিশুটির জেঠা বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে।

Share Button