নয়া খবরে সংবাদ প্রকাশের পর অপসারণ হলো নাগেশ্বরী কলেজ সংলগ্ন ময়লার ভাগাড়

স্টাফ রিপোর্টার:

নয়া খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে অপসারণ করা হলো কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজের মূল ফটকের ময়লা আবর্জনার স্তুপ। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সিব্বির আহমেদের নির্দেশে মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী সরকারি কলেজ সংলগ্ন আবর্জনার স্তুপের ময়লা আবর্জনা পরিস্কার করে দেন পৌরসভা পরিচ্ছন্নতা কর্মীরা। সোমবার নয়া খবর ডট কম নামের একটি অনলাইন নিউজপোর্টাল ও নয়া খবরের ডিজিটাল প্লাটফর্মে “নাগেশ্বরী সরকারি কলেজের মূল ফটকে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট শিক্ষার্থীসহ জনসাধারণ” শিরোনামে একটি সংবাদ প্রচারিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সিব্বির আহমেদের। তবে সংবাদ প্রকাশের আগে এ ব্যাপারে তাঁর মন্তব্য জানতে চাইলে তিনি এইসব আবর্জনার স্তুপ অপসারণের আশ্বাস দেন। এরপর ময়লার ভাগাড় নিয়ে সংবাদ প্রচারিত হলে বিষয়টিতে জোর দিয়ে দ্রæততম সময়ের মধ্যে ময়লার ভাগাড়টি অপসারণের নির্দেশ দেন তিনি। তাঁর নির্দেশে এখন কলেজের মূল ফটকটি পরিস্কার পরিচ্ছন্নতা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও জনসাধারণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সিব্বির আহমেদ বলেন, কলেজের মূল ফটকে ময়লার ভাগারের খবরটি জানতে পারলে সাথে সাথেই সেই জায়গাটি পরিস্কারের নির্দেশ দেয়া হয়। শুধু কলেজের আশপাশই নয়, নাগেশ্বরী ডিএমএকাডেমি ফুটবল মাঠসহ অন্যান্য জায়গাগুলোতেও আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। খুব শিগগিরই নাগেশ্বরী পৌরসভাসহ যেসব জায়গায় ময়লা আবর্জনার স্তুপ রয়েছে সেগুলো পরিস্কার করে একটি পরিচ্ছন্ন পৌরশহর গড়ে তোলা হবে।

Share Button