ভুরুঙ্গামারীতে এক আওয়ামী লীগ নেতা আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতা‌ কে গ্রেফতার ক‌রেছে ভুরুঙ্গামারী থানা পু‌লিশ।

রোববার (১৭ নভেম্বর) সন্ধা ৬:০০ টার দিকে উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান আলী বিএসসি (৬৫) কে ভুরুঙ্গামারী বাজার থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাজাহান আলী উপজেলার দেওয়ানের খামার এলাকার মৃত অছিম উদ্দীন মন্ডলের ছেলে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় গত ২৩ অক্টবর ভুরুঙ্গামারী থানায় করা মামলায় তা‌কে গ্রেফতার করা হয়েছে। (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

Share Button