কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ডক্টর জাকির হোসেনের পদত্যাগ এর দাবিতে আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তারা বলেন, ভিসি ড. জাকির হোসেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগকৃত আওয়ামীলীগের একাধিক পদধারী এবং দুর্নীতিগ্রস্থ।

ড. জাকির হোসেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পড়ে আওয়ামী দোসরদের দায়িত্বে থাকলে ছাত্র জনতা ব্যর্থ হয়ে যাবে। তাই তার পদত্যাগের মাধ্যমে নতুন ভিসি নিয়োগ করার দাবি জানায়, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মানববন্ধন এর শুরুতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতাদের ভিসির পক্ষে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন করতে বাধা দেয় ও ব্যানার কেড়ে নেয়। পরে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফ্যাসিস্ট আওয়ামী দোসরকে অপসারণ করার জন্য মানববন্ধন সফল করেন।

 

Share Button