কুড়িগ্রামে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার:

১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পন উপলক্ষে কুড়িগ্রামে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মোহনা টেলিভিশন দর্শক ফোরাম, কুড়িগ্রামের আয়োজনে এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ওমর ফারুকের সঞ্চালণায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কচাকাটা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাইটিভির নাগেশ্বরী প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, আমাদের প্রতিদিনের প্রতিনিধি শেখ মো. নূর ইসলাম, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবু বকর সিদ্দিকসহ অনেকে।

Share Button