গাজীপুরে মহানাম যজ্ঞ সমন্বয় পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে হিন্দু ধর্মাবলম্বিদের মহানাম যজ্ঞ সমন্বয় পরিষদের দ্বিতীয় সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি। ১৫জুন শনিবার বিকালে জয়দেবপুর শহরের কালীমন্দিরে গাজীপুর জেলা মহানাম যজ্ঞ সমন্বয় পরিষদের সভাপতি মনোহর চন্দ্র দাসের সভাপতিত্বে সন্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস- চেয়ারম্যান সুব্রত পাল।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. ওয়াজউদ্দিন মিয়া।
সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দাস, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, সাংগঠনিক সম্পাদক দিপক পাল দিপু, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সঞ্জিত মল্লিক, জেলা মহানাম যজ্ঞ সমন্বয় পরিষদের সদস্য ও শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডা: প্রণয় ভুষণ দাস ও অরুণ চন্দ্র দাস প্রমূখ।
জেলার তিন শতাধিক কীর্তণ কমিটির সদস্যরা এই দ্বিতীয় সন্মেলনে অংশ নেন।

Share Button