ভুরুঙ্গামারীতে পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক দুটি  অভিযানে ১২২ বোতল ফেন্সিডিল ও ৫৩৫ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার জয়মনিরহাট ইউপির দক্ষিন শিংঝার এলাকা থেকে শুক্রবার রাত ৩:৪৫ মিনিটে মৃত আবুল কাশেমের ছেলে জহুরুল ইসলাম (৪০) কে নিজ বাড়ী থেকে ১২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিচ ইয়াবা ও ৩৫গ্রাম গাঁজাসহ আটক করে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।

অপর একটি অভিযানে উপজেলার সদর ইউপির সোনাতলী এলাকার সহিদুল ইসলামের স্ত্রী মিনারা বেগম কে নিজ বাড়ী থেকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি অভিযানে আটককৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Button