বাহে মুই টেলিটক সিম চালাই, কম টাকায় মেলা কথা কওয়া যায়

স্টাফ রিপোর্টার:

টেলিটক ৩০০০ হাজার বিটিএস দ্রত দৃশ্যমান হচ্ছে , চলমান প্রজেক্ট সমাপ্ত হলে সর্বমোট ১১ হাজার BTS হবে টেলিটক । মহাসিন মিয়া হাসি মুখে কথা বলছে কাছে গিয়ে জানতে চাই কার সাথে কথা বলছেন বাহে,উত্তরে বলছে আমার বোনের সাথে কথা বলছি, জিজ্ঞেস করলাম অনেকক্ষণ কথা বলছেন আপনার তো অনেক টাকা কাটবে সেই মহাসিন নিয়ে উত্তর দিল মুই টেলিটক সিম ব্যবহার করি, মোর কম টাকা কাটে, সোনারহাট লেবার তিনি জানাই দীর্ঘদিন থেকে টেলিটক ব্যবহার করে সকলকে টেলিটক ব্যবহার করতে বলছে, মহসিন মিয়া জানায় স্থলবন্দর এডি ভাল মুই নেটওয়ার্ক পাই , মোর বাড়িত অল্প ওহেনা টাওয়ার পায় তাহে দিয়ে আও করি, তিনি জানায় কুড়িগ্রাম জেলার, ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন এর শাহীবাজারে একটা টাওয়ার দিল ভালো হয় , মোর ছেলে,মেয়ে,জামাই সবাই টেলিটক সিম ব্যবহার করে বাহে হামার এডি একটা টাওয়ার দেন। সিরাজুল নামে একজন গ্রাহক জানায় আমি গাজীপুর সারাবো থাকি আমি গ্রামীণ, বাংলালিংক, সব বাদ দিয়ে এখন টেলিটক ব্যবহার করি কিন্তু ইন্টারনেট এবং কথা বলা শুরু করে দিয়েছি টেলিটকে, কারণ ৩৯% ভ্যাট হওয়ার কারণে অন্য অপারেটর যখন অতিরিক্ত কলরেট ইন্টারনেটের দাম বৃদ্ধি করে সেই সময় আমি টেলিটক কে বেছে নিয়েছি, আমি পেশায় একজন রাজমিস্ত্রি আমার স্ত্রী গার্মেন্টসে কাজ করে আমরা দুজনে এখন টেলিটক সিম ব্যবহার করি, নিজের খরচ বাচান এবং দেশের টাকা দেশে রাখুন টেলিটকের কথা বলুন এই স্লোগানটি সার্থক হতে চলেছে । বিশেষজ্ঞদের মতে টেলিটকে ইদানিং যেভাবে এগিয়ে যাচ্ছে দ্রুত ব্যাটারি ব্যাকআপ ব্যবস্থা করা। বিশেষ করে উত্তরবঙ্গের দিক রেভিনিউ যেহেতু বেশি তাই আরও bts স্থাপন করতে হবে রংপুর কুড়িগ্রাম এ । রফিকুল নামে একজন রিটাইলার জানায় কুড়িগ্রাম জেলা ৯ টি উপজেলায় ৭৩ টি ইউনিয়ন BTS আছে ৩৪ টির মতো টেলিটক অল্প সংখ্যক ফোরজি বেশিরভাগই আবার 3G অনেকগুলোতে ব্যাটারি ব্যাকআপ সমস্যা, কুড়িগ্রাম জেলায় আরো কিছু টাওয়ার নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে, নতুন কিছু ফিউচার এড করতে হবে অনেক পঙ্গু লোক আছে যাদের হাতের চাপ দিয়ে সিম নিতে পারেনা তারা যাতে ফেস দিয়ে সিম এক্টিভিট হয় সেই সিস্টেম করতে হবে, রিটেলার পর্যায় থেকে অভিযোগ আছে মালিকানা পরিবর্তন এবং এমএনপি এখন পর্যন্ত টেলিটক অনুমতি নাই রিটেলার পর্দায় অথচ অন্য আপলোডরের রিটেইলাররা মালিকানা পরিবর্তন এমএনপি করতে পারে , ভৈরবের এক ডিলার অভিযোগ করে বিদ্যুৎ বিল টেলিটক থেকে আমরা দিয়ে আসছি ২০১৩ সাল ১৮ সাল পর্যন্ত ভাল ছিল, কিন্ত ২০২০ সাল পর বিকাশ বিদ্যুৎ বিল দেওয়া শুরু করা থেকে আমাদের দিন দিন কমতে থাকে বিদ্যুৎ বিল গ্রহণ তাই আমরা মাননীয় ব্যবস্থাপক পরিচালকের কাছে আকুল আবেদন জানাই বিদ্যুৎ বিল টেলিচার্জ এক ব্যালেন্স থেকে যাতে বিদ্যুৎ বিল কাটা হয় তাহলে, বাংলাদেশে আমরাই সেরা হব টেলিটক।
সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে দেশের দুর্গম পার্বত্য জেলা চট্টগ্রাম, হাওর, উপকূলীয় ও দ্বীপাঞ্চল এলাকায় ৪২০ নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি প্রস্তাবিত ‘ইউনিয়ন পর্যন্ত টেলিটকের ৪জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ হাজার বিটিএস সাইট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এসকল প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে টেলিটকের মোট বিটিএস সাইট (টাওয়ার) সংখ্যা ১১ হাজারে উন্নীত হবে। ফলে, সারাদেশে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক সেবার উন্নতি হবে এবং ৪জি নেটওয়ার্ক সেবা প্রদান সক্ষমতা অর্জিত হবে।
সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে দেশের দুর্গম পার্বত্য জেলা চট্টগ্রাম, হাওর, উপকূলীয় ও দ্বীপাঞ্চল এলাকায় ৪২০ নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি প্রস্তাবিত ‘ইউনিয়ন পর্যন্ত টেলিটকের ৪জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ হাজার বিটিএস সাইট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এসকল প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে টেলিটকের মোট বিটিএস সাইট (টাওয়ার) সংখ্যা ১১ হাজারে উন্নীত হবে। ফলে, সারাদেশে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক সেবার উন্নতি হবে এবং ৪জি নেটওয়ার্ক সেবা প্রদান সক্ষমতা অর্জিত হবে।
টেলিটকের কাস্টমার কেয়ারে বর্তমানে যেসব সিম কিনতে পাওয়া যাচ্ছে সেগুলোর দাম, ভ্যাটসহ /মিনিট কলরেট, ই-সিমের দাম ও সংগ্রহ করার স্থান (বিস্তারিত):

✅ আগামী সিম ১০০ টাকা
✅ বর্ণমালা সিম ২০০ টাকা

উপরোক্ত দুইটি সিমের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের জন্য আগামী সিম। আর অন্য যেকোন রেজাল্টধারীদের জন্য বর্ণমালা সিম। এগুলো পাওয়ার জন্য যেকোন একটি টেলিটক নাম্বার থেকে SMS পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হয় (টেলিটকের ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া আছে)। তারপর OTP সহ ফিরতি SMS পেলে সেটি টেলিটক কাস্টমার কেয়ারে দেখিতে সিম উত্তোলন করতে পারবেন। আপনার কিংবা, আপনার পরিবারের কারও NID কার্ডের ফটোকপি, আপনার এসএসসি রেজি: কার্ডের ফটোকপি, মার্কশিট/ সার্টিফিকেট এর ফটোকপি প্রয়োজন হবে। যার নামে সিমটি রেজিঃ করবেন তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বিধায় কাস্টমার কেয়ারে সশরীরে উপস্থিত হতে হবে।

দুটি সিমেরই কলরেট হচ্ছে টেলিটকের সকল সিমের মধ্যে সর্বনিম্ন। ভ্যাটসহ ৬৩ পয়সা/ মিনিট কোন শর্তছাড়াই যেকোন অপারেটরে। এক্ষেত্রে ১০ সেকেন্ড পালস প্রযোজ্য। (মানে ১-৯ সেকেন্ড কথা বললেও ১০ সেকেন্ড হিসেবে টাকা কাটবে)। কোন রেট-কাটার রিচার্জ করা লাগবে না। (MyTeletalk অ্যাপে লগইন করার পর দুই সিমের অফার রেটে দামে কমবেশি হতে হবে।)

উল্লেখ্য, পরবর্তীতে ছাত্র/ছাত্রী নিজের NID কার্ড সংগ্রহ করলে টেলিটক কাস্টমার কেয়ার থেকে ১০০ টাকা ফি দিয়ে সিমের মালিকানা পরিবর্তন (Ownership transfer) করতে পারবে। মালিকানা পরিবর্তন করার সময়ও বর্তমান ও নতুন মালিক দুজনকেই তাদের এনআইডি নম্বর নিয়ে স্বশরীরে টেলিটক কাস্টমার কেয়ারে উপস্থিত হতে হবে। মালিকানা পরিবর্তনে সম্মতি আছে এই মর্মে সেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট প্রদান বাধ্যতামূলক। আর যদি সিমের মালিক জীবিত না থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির মৃত্যুসনদের কপি প্রয়োজন হবে। এটাই নিয়ম।

✅ Gen-Z সিম ১৫০ টাকা

এটি টেলিটকের একদম নতুন প্যাকেজের সিম । যাদের NID কার্ডে জন্মসাল ১৯৯৭-২০১২ এর মধ্যে এবং পূর্বে তার NID কার্ড দিয়ে কোন টেলিটক সিম কিনেননি তারাই শুধুমাত্র এই সিমটি নিতে পারবে। কলরেট ভ্যাটসহ ৭০ পয়সা/ মিনিট কোন শর্তছাড়াই যেকোন অপারেটরে সবসময়ের জন্য। ১ সেকেন্ড পালস প্রযোজ্য। MyTeletalk অ্যাপে লগইন করে Gen-Z এর অফার দেখা যাবে। (উক্ত সিমটি ৩০ দিনের জন্য অফার প্রাইসে ১০০ টাকায় বিক্রি করা হয়েছিল। বর্তমান মূল্য ১৫০ টাকা। My Teletalk অ্যাপ থেকে আগে ৪৭ টাকায় ৭ দিন মেয়াদে ৬ জিবি ডাটা অফার পাওয়া গেলেও বর্তমানে ৫ জিবি ডাটা পাওয়া যাচ্ছে)

উল্লেখ্য, টেলিটকের অন্যান্য সচল সিম ব্যবহারকারীরা যাদের NID কার্ডে জন্মসাল ১৯৯৭-২০১২ এর মধ্যে তারাও My Teletalk অ্যাপ থেকে Gen-Z এর অফারগুলো নিতে পারবে।

✅ স্বাগতম সিম ২৫০ টাকা

এই সিমটির কথা বেশিরভাগ কাস্টমার কেয়ার থেকেই আপনাকে বলবে না। রেগুলার সিম হিসেবে টেলিটকের স্বাধীন প্যাকেজের সিম ধরিয়ে দিতে চাইবে। কাস্টমার কেয়ারে বলবেন আপনার পছন্দমতো নাম্বার চয়েস করে টেলিটকের স্বাগতম প্যাকেজের সিমটি নিতে চান। তখন আপনাকে একটি ফরম পূরণ করে ফি জমা দিয়ে ৭২ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। তারপর জানানো হলে সিমটি উত্তোলন করতে পারবেন। ভ্যাটসহ ৬৫ পয়সা/ মিনিট কলরেট কোন শর্তছাড়াই যেকোন অপারেটরে সবসময় এর জন্য। ১০ সেকেন্ড পালস প্রযোজ্য।

উল্লেখ্য, অন্য কোন অপারেটর থেকে টেলিটকে MNP (নাম্বার অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন) করলেও এই স্বাগতম প্যাকেজটি চালু হয়। ফি ১৫০ টাকা।

✅ স্বাধীন সিম ২৫০ টাকা

এই সিমের নিয়মিত কলরেট হচ্ছে ভ্যাটসহ ১ টাকা ২৫ পয়সা/ মিনিট যেকোন অপারেটরে। এই সিমে ২০ টি FNF করা যাবে যেকোন অপারেটরে। FNF নাম্বারগুলোর ক্ষেত্রে ভ্যাটসহ ৬৩ পয়সা/ মিনিট কলরেট প্রযোজ্য হবে।

আর রেট-কাটার হিসেবে ২৯ টাকা রিচার্জে ৭ দিনের জন্য এবং ৯৯ টাকা রিচার্জে ৩০ দিনের জন্য ভ্যাটসহ ৮৩ পয়সা/ মিনিট কলরেট পাবেন যেকোন অপারেটরে।

✅ ই-সিম ফি ২৫০ টাকা

ই-সিম কোন নির্দিষ্ট প্যাকেজের হয়না। আপনার সচল টেলিটক কার্ড সিমটির জন্য ফি প্রদানের মাধ্যমে ই-সিমে রিপ্লেসমেন্ট করতে পারবেন। যা বর্তমানে ঢাকার তিনটি টেলিটক কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করা যাবে।

( ঢাকার বাইরে কোথাও টেলিটকের ই-সিম পাওয়া যাচ্ছে কিনা নিশ্চিত হতে আপনার নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার ভিজিট করুন। এ বিষয়ে আপডেট নেই)

গুলশান কাস্টমার কেয়ার সেন্টার
বিটিসিএল টেলিফোন ভবন (ডিসিসি মার্কেটের বিপরীতে) গুলশান -১, ঢাকা- ১২১২

রমনা কাস্টমার কেয়ার এক্সপেরিয়েন্স সেন্টার
রমনা বিটিসিএল কম্পাউন্ড নীচতলা, গুলিস্তান, রমনা, ঢাকা -১০০০

শের-ই-বাংলা কাস্টমার কেয়ার সেন্টার
মানিক মিয়া এভিনিউ ,বিটিসিএল কম্পাউন্ড, সংসদ ভবনের অপর পার্শ্বে, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭

টেলিটক সিমে ৪জি সার্ভিস চালু করার জন্য আপনার সচল টেলিটক সিম থেকে 4G লিখে 111 নাম্বারে SMS পাঠাতে হবে।টে

লিটকের সকল সিমের জন্য আলাদা আলাদা অফার থাকলেও রেগুলার ডাটা, মিনিট, বান্ডেল প্যাক সব প্যাকেজের জন্য একই৷ My Teltalk অ্যাপ থেকে কিংবা Teletalk এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে USSD ডায়াল কোড সংগ্রহ করে চালু করতে পারবেন।

উল্লেখ্য, টেলিটকের ৩টি আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ রয়েছে। ৩২৩ টাকায় ২৫ জিবি। ৬২৬ টাকায় ৫০ জিবি। ৮৩৩ টাকায় ৭৫ জিবি। এগুলোতে ১০-১৪ বছর পর্যন্ত মেয়াদ পেতে পারেন।

(৩২৩ টাকার প্যাকটি Gen-Z অফার হিসেবে My Teletalk অ্যাপে ২৮৩ টাকায় নিতে পারবেন, যাদের NID কার্ডে জন্মসাল ১৯৯৭-২০১২ এর মধ্যে রয়েছে।)

আপনার টেলিটক সিমটি হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্ট করতে পারবেন নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার থেকে। যার নামে সিমটি রেজিঃ করা তার সশরীরে উপস্থিত হয়ে আইডি কার্ড ও ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। যেকোন প্যাকেজের সিম রিপ্লেসমেন্ট ফি ২৫০ টাকা।

যেকোন সমস্যায় টেলিটকের হেল্পলাইন নাম্বার 121 (কল করার পর নাম্বারটি ব্যস্ত আছে, বন্ধ আছে এরকম শুনতে পেলে একটানা কয়েকবার চেষ্টা করুন। একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার কলটি রিসিভ করবে)। অন্য অপারেটর থেকে টেলিটকের হেল্পলাইনে কথা বলতে ডায়াল করুন 01500121121

Share Button