নূর-ই-আলম সিদ্দিকক, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা কর্তৃক বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় কচাকাটা হাইস্কুল মাঠে এ গণ জমায়েত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা আমির মাওঃ এনামুল হকের সভাপতিত্বে উক্ত জমায়াতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখা আমির ও নাগেশ্বরী কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী। এ সময় আরও বক্তব্য রাখেন- জামায়াতের জেলা সেক্রেটারি মাওঃ মোঃ আব্দুল হামিদ মিয়া ,গোলেরহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ মোঃ মইনুল ইসলাম,জামায়াতের কচাকাটা শাখার সেক্রেটারি আব্দুল বাতেন,কচাকাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমান মাওঃ মোঃ হাবিবুর রহমান প্রমূখ। বক্তার তাদের বক্তব্যে ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামীলীগ সন্ত্রাসীদের লগী-বৈঠার মাধ্যমে পৈশাচিক হত্যাকান্ডের স্মৃতিচারণ ও কুড়িগ্রামের শহীদ রফিক সহ সারাদেশে সকল শহীদের খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।
