টাঙ্গাইলের নাগরপুরে শশুড় বাড়ী এলাকায় মাদক বিক্রয় কালে জামাতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ মুরাদ হোসেন (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার গয়হাটা ইউনিয়নের ভঙ্গবকুটিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুরাদ হোসেন ময়মনসিংহ জেলার মৃত আব্দুস ছামাদের ছেলে এবং উপজেলার ভঙ্গবকুটিয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ের জামাই।

এ ব্যাপারে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মুরাদ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।

তিনি আরো বলেন, মুরাদ হোসেন ওই এলাকায় বিয়ে করে। বিয়ের সুবাদে মাঝে-মধ্যেই ভঙ্গবকুটিয়া গ্রামে এসে শ্বশুড়বাড়ি এলাকায় মাদক বিক্রি করতো। মুরাদ এর আগেও আরেকটি একটি বিয়ে করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share Button