মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উপলক্ষে শুক্রবার ১১ অক্টোবর সাড়ে এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে,একশনএইড বাংলাদেশের সহযোগিতায়, উদয়াঙ্কুর সেবা সংস্থা ( ইউএসএস) এর আয়োজনে, ইমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্টের সৌজন্যে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহণ করেন বড়ভিটা ইউনিয়নের বন্ধু শিশু ফুটবল দল বনাম শিমুলবাড়ি বন্ধু শিশু ফুটবল দল। শিমুলবাড়ি বন্ধু শিশু ফুটবল দল বড়ভিটা ইউনিয়নের বন্ধু শিশু ফুটবল দলকে ৩ /০ গোলে পরাজিত করে প্রথম পুরস্কার অর্জন করে।
খেলা শেষে দু’দলকেই পুরস্কার প্রদান করা হয়।
খেলা বিরতির সময় শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
উদয়াঙ্কুর সেবা সংস্থার ( ইউএসএস) প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার, এডমিন অফিসার মাহফুজা ওয়ারেশি, স্পন্সারশিপ অফিসার বিমল চন্দ্র, প্রোগ্রাম অফিসার নুরুন্নবী, কেস ওয়াকার এনামুল হক, গীতা রানী, স্টপভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন এর সভাপতি নার্গিস আক্তার সিএসও প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,অনিল চন্দ্র, দুই ইউনিয়নের সি এফ গণ, একটিভিস্তা কুড়িগ্রামের সদস্যরা।
