মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানের কালাঘাটা গোদার পাড়স্থ প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক ও ত্রিপুরা কল্যাণ সংসদ এর সাবেক সভাপতি ইমাজন উচ্চই (উইলিয়াম) এর নিজ বাসভবনে উচ্চই ত্রিপুরা অভিধান মোড়ক উম্মোচন ও ত্রিপুরা ঐতিহ্যবাহী সরঞ্জাম সংরক্ষণ, জাদুঘর এবং লাইব্রেরী শুভ উদ্বোধন করা হয়।
৭ই অক্টোবর সোমবার বিকালে অবসর প্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক ও ত্রিপুরা কল্যাণ সংসদ এর সাবেক সভাপতি ইমাজন উচ্চই (উইলিয়াম) এর আয়োজনে বাওসারি লাইব্রেরী হল রুমে এ শুভ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতিক, এনডিইউ, টিএসসি, পিএইচডি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক ও সাবেক প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক ওসমান গণি, বান্দরবান প্রেসক্লাব সদস্য বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিস মিডিয়ার সংবাদকর্মীগণ, এবং ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির অর্থায়নে উচ্চই ত্রিপুরা অভিধান বইটি প্রাথমিক ভাবে দুইশত কপি ছাপানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা কল্যান সংসদ এর সাধারন সম্পাদক সুকান্ত ত্রিপুরা।
উচ্চই ত্রিপুরা অভিধান মোড়ক উম্মোচন ও ত্রিপুরা ঐতিহ্যবাহী সরঞ্জাম সংরক্ষণ, জাদুঘর এবং লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠান কে ঘিরে ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
