রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেন

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

বুধবার (০৯অক্টোবর)সন্ধ্যায়
উপজেলার ইছাপুরা শ্রী শ্রী গোপাল গিরিধারী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
দুলাল হোসেন মন্দির পরিদর্শনে গিয়ে, মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।পরে পূজা উদযাপন কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।মতবিনিময় সভায় ইছাপুরা শ্রী শ্রী গোপাল গিরিধারী সার্বজনীন
পূজামণ্ডপের আহব্বায়ক উত্তম সাহা রাফির সভাপতিত্বে ও সদস্য সচিব মদন কুমার দাস নিলয়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজিদুল হক,দাউদ পুর ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সংগ্রাম রায়,রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি জাহান্নারা বেগম। এসময় প্রধান অতিথির বক্তব্যে দুলাল হোসেন বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি ও থাকব। ৫ দিন ব্যাপি দুর্গা উৎসব আমাদের নেতা কর্মীরা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। যাতে আপনাদের দুর্গা উৎসব কোনো সমস্যা না হয়।

Share Button