রংপুরে ১৮শ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে রেক্টিফাইড স্পিরিটসহ হারুন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সদর উপজেলার গোপালপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন ওই এলাকার মৃত. আব্দুল করিমের ছেলে।
রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ১৮’শ ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটের একটি চালান ঢাকা থেকে এসএ পরিবহনে রংপুরে আসছে এমন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ হোসেন ও ইন্সপেক্টর তরুণ কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেয়। একপর্যায়ে অভিযান চালিয়ে রংপুর সদর উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে ১৮শ’৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ হারুনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হারুন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারির সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

Share Button