বান্দরবান জেলা  বিএনপি সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

আসন্ন শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বান্দরবান পার্বত্য জেলার নেতৃবৃন্দের সাথে বান্দরবান জেলা পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা ৭সেপ্টেম্বর দুপুরে বান্দরবান গ্রান্ডভ্যালী রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা পূজাঁ উদযাপন পরিষদ এর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবির রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক, বিএনপি-জাতীয় নির্বাহী কমিটি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক, বিএনপি-জাতীয় নির্বাহী কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:জাবেদ রেজা,সাধারণ সম্পাদক,বান্দরবান জেলা বিএনপি,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রী নিখিল কান্তি দাশ, আহ্বায়ক, কেন্দ্রীয় দূর্গা মন্দির, বান্দরবান।
সভায় সভাপতিত্ব করেন শ্রী রাজেশ্বর দাশ (বিপ্লব),সভাপতি, পুজাঁ উদযাপন পরিষদ, বান্দরবান। মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন শ্রী প্রতাপ বিশ্বাস,সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, বান্দরবান। সনাতন ধর্মাবলম্বীর প্রবীণ নেতা অর্পন কান্তি দাশ, দিলীপ চক্রবর্তী, দোদুল চক্রবর্তী,সুমন দাশ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বৌদ্ধ ঐক্য ফ্রন্ট এর আহবায়ক লুসাই মং,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা বিএনপি নেতা আবিদুর রহমান,রিটল বিশ্বাস,পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জামাল,জেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন মাসুম, জেলা জাসাস আহ্বায়ক এডভোকেট আলমগীর হোসেন সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী শতাধিক নারীপুরুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তরা বলেন, সম্প্রীতির জেলা বান্দরবান, এই জেলায় সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন করে আসছে, এই জেলায় ইতিপূর্বে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়নি,ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই বল্লে চলে, কিন্তু গত ৫আগষ্ট এর পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল ও বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং তাদের প্রতিহত করতে বিভিন্ন টিম মাঠে থাকবে।

পরে অতিথিরা দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ বান্দরবানের পূজাঁ মন্ডপ পরিদর্শন করেন।

Share Button