বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবস টি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে হতে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য ও সভা পরিচালনা করেন শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও বান্দরবান জেলা শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন হোসাইনী।

সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেন বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা ) বিপন চাকমা।  সভায় বক্তব্য প্রদান করেন বান্দরবান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া,বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান,বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শহিদুল্লাহ,বান্দরবান সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, বান্দরবান সাঙ্গু উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ইমান আলী, বান্দরবান রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মারমা, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী মো: ইলিয়াছ,সাংবাদিক মুহাম্মদ আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকতা এক এক মহান পেশা, মাতার পিতার পরে শিক্ষকদের সম্মানের স্থান, অনেক ক্ষেত্রে শিক্ষকগণ মাতা পিতার চেয়ে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততবেশী উন্নত। শিক্ষায় জাতির মেরুদন্ড। আমাদের শিক্ষাক সমাজ সকলকেই আরোও বেশি দায়িশীল হয়ে সমাজে শিকার আলো ছড়িয়ে দিতে হবে, আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। ছাত্র ছাত্রীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশা-পাশি মাতা-পিতা ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Share Button