ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকারকে রংপুরের এসপি হিসেবে বদলি

স্টাফ রিপোর্টার, রংপুর:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রেকর্ড সংখ্যক ২৩ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরষ্কৃত বিপ্লব কুমার সরকারকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।
২০১৩ সালের ৭ এপ্রিল থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা বিপ্লব কুমার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে স্বীকৃতি পেয়েছেন অসংখ্যবার।

বৃহস্পতিবার (১৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

Share Button