বিশ্বনবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ ও গণ মিছিল

এ এস খোকন, ভুরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

অতি সম্প্রতি ভারতীয় কট্টরপন্থী হিন্দু পুরোহিত কতৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করা ও উক্ত কটুক্তিতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিক্ষোভ ও গণ মিছিল করছে তাওহীদি জনতা।

সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরে তাওহীদি জনতার আয়োজনে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে দোষীদের বিরুদ্ধে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন ভুরুঙ্গামারী কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম।

পরে একটি গনমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা মোড়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, ইসলামী যুব আন্দোলন সভাপতি মাওলানা মনরিুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভূরুঙ্গামারী উপজলো সভাপতি মাওলানা মুফতী ওমর ফারুক ফারুকী, মাওলানা আশফাকুর রহমান জাওহারী, মুফতী মাহমুদুল হাসান কাসেমী।

Share Button