দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯তম বর্ষপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার

 

: নানা আয়োজনে ও আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে বহুল প্রচারিত গণমাধ্যম এবং পাঠক নন্দিত, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯ তম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) সকাল ১০টায় ঢাকার পল্টন টাওয়ারের রিপোর্টার্স ইউনিটি ৪র্থ তলার হল রুমে, আনন্দমুখর পরিবেশে কেক কেটে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে মেতেবছিলেন প্রতিনিধিরা।

দৈনিক আজকের বসুন্ধরা চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল এর সভাপতিত্বে দৈনিক পত্রিকার চীফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফরিদ খান, দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক চৌকস পত্রিকার সহ সম্পাদক আব্দুল আওয়াল, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চীফ রিপোর্টার শামীম আহমেদ,দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আলী।

এসময় সারা দেশ থেকে আগত দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহণকৃত প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক ও মেডেল বিতরণ করা হয়।

Share Button