মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
বান্দরবান সদর উপজেলাধীন ৩ নং বান্দরবন সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড গোয়ালিয়া খোলা এলাকায় নদীর ভাঙ্গন হতে রক্ষা পাওয়ার জন্য এলাকাবাসী ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় মানববন্ধন করেন এ সময় এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, এই গোয়ালিয়া খোলা এলাকায় প্রায় ৪ শত পরিবারের বসবাস এই নদীর ভাঙ্গনে ৩০০ পরিবার প্রায় বিলীন হয়ে পড়েছে বর্তমানে তারা নিঃস্ব তাদের আর কোন জায়গা জমি না থাকাই নতুন করে ঘর বাড়ি নির্মাণ করতে পারছেন না। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো আরো বলেন শত বছরের পুরনো কবরস্থান নদীর ভাঙ্গনে বিলীন হয়ে পড়েছে ভবিষ্যতে একজন মানুষ মারা গেলে কোথায় দাফন কাফন করবেন সে চিন্তা করছেন।
এই সময় ৩ নং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য শহিদুল ইসলাম (নোভেল) বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি এই ভাঙ্গন নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা না হয় আগামী কয়েক বছরে এই গোয়ালিয়াখোলা এলাকাটি নদীতে পরিণত হবে। তিনি আরো বলেন বান্দরবান জেলা প্রশাসক, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর প্রতি মানবিক আবেদন করেন যাতে এ নদী ভাঙ্গন বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নদীর ভাঙ্গন প্রতিরোধ সহ অবকাঠামো উন্নয়ন ও টেকসই বাঁধ নির্মাণ করা এখন সময়ের দাবী।
