নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। ১২ই রবিউল আউয়াল, ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ আবির্ভাবের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। ১৬ই সেপ্টেম্বর সকালে পবিত্র জসনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলার সার্বিক ব্যাবস্থাপনায় এবং ইসলামিক যুবসেনা ও ছাত্রসেনা,বান্দরবান পার্বত্য জেলার সার্বিক সহযোগিতায় ঈদ-এ-মিলাদ্দুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর বিশাল র‍্যালি ও র‍্যালি পরবর্তী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলার বিভিন্ন উপজেলা হতে নবী প্রেমিকদের মিলন মেলায় পরিনত হয় জেলার কেন্দ্রীয় ঈদ-গা মাঠ,জেলা সদরের রাজবিলা, কুহালং,সুয়ালক,রেইছা,বালাঘাটা হতে দলে দলে নারায়ে তাকবির-আল্লাহু আকবার স্লোগানে সহকারে হাজারো জনসাধারণ জড়ো হয় সমাবেশ স্তলে। পরে কেন্দ্রীয় ঈদ-গা মাঠ প্রাঙ্গণ হতে হাজারো আশেকে রাসূলগনের একটি র‍্যালী জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গনী।

গাউসিয়া কমিটি বাংলাদেশ পার্বত্য বান্দরবান জেলার সভাপতি আসহাব উদ্দিন এর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক রিদুয়ান এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী সমিতির নেতা আলহাজ্ব বশর সওদাগর, মো: জাহাঙ্গীর, মো: সিরাজুল ইসলাম,এপেক্সিয়ান হাবিবুর রহমান,মাওলানা আলী আকবর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছৈয়দ নূর,পৌর শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তমিজ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ব্যাক্তিত্ব মোহাম্মদ আলী, বান্দরবান সদর উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমান,বান্দরবান সদর উপজেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আমিনুল হক, বটতলীর গাউছিয়া কমিটি’র নেতা এমদাদুল হক বাহাদুর, যুবসেনা কমিটির,মোঃ হাসান,মোঃ হাসেম, মো: দিদার,মো: নাসির,মোঃ নুর হোসেন, ছাত্রসেনার মো: হোসেন, মোঃ রহিম সহ জেলা সদররে বিভিন্ন ইউপি থেকে আসা আলেম সমাজের প্রতিনিধিগণ হাজারো নবীপ্রেমি জনসাধারণ।

মাহফিলে বক্তারা ১২ই রবি আউয়াল সারা পৃথিবীর মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ দিন ছিলো এর মর্মবাণী সকলের কাছে তুলে ধরেন। এছাড়াও দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন সরকারি,বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে কর্মসূচি পালন করেছে। এদিকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) যথাযথ ভাবে পালনের ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল জানান ধর্মীয় অনুষ্ঠানিকতা সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সদর থানার পক্ষ থেকে বাড়তি নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Share Button