বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও চলমান ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান কেন্দ্র ঘোষিত ২দিন ব্যাপি কর্মসূচির ১ম দিন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজন করে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দল এর আহ্বায়ক আলী হায়দার বাবলু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক অমিত ভূষণ, যুগ্ন আহ্বায়ক মোহন, সোহেল, জিহাদ, বাচ্চু এবং পৌর স্বেচ্ছাসেবক দল এর আহ্বায়ক আশরাফ সহ জেলার ও পৌর কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Share Button