মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলা প্রশাসক কর্তৃক ৫২ জন অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। ১৪ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১১ টায় বান্দরবান সার্কিট হাউজে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, সহকারী কমিশনার আসিফ রায়হান, উপকারভোগী শিক্ষার্থী,জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন, ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার সহায়তা পাওয়ার আবেদন করেছিল শিক্ষার্থীরা। তারই প্রেক্ষিতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৫২ জন শিক্ষার্থীকে ১ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়া পড়ালেখায় মনোযোগী ও বাস্তবসম্মত জ্ঞান আহরণের পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।
