ময়মনসিংহ নগরীতে ৪ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় বখাটে যুবক আটক

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকা থেকে মোঃ রুমান মিয়া (৩৫) নামের এক বখাটে যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
গত রবিবার (৯ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় বাজারের পাশের গলিতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে শিশুটির চিৎকারে আসেপাশের জনতা ছুটে আসে পরে বখাটে যুবককে আটক করে স্থানীয় জনতা।
স্থানীয় জনতারা জানান সানকিপাড়া এলাকার রং মিস্তি মোঃ মুরাদ হোসেনের ৪ বছরের মেয়ে শিশু বাড়ীর আঙ্গিনায় খেলা করছিলো সেই সময় বখাটে যুবক রুমান জাম দেয়ার কথা বলে পাশের নির্জন গলিতে নিয়ে গিয়ে ধর্ষন করার চেষ্টা করে।
এ সময় স্থানীয় এক ব্যাক্তি ঘটনাটি দেখে তাকে হাতেনাতে ধরে শিশুর বাবাকে খবর দেয়।পরে শিশুর বাবা ওএলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার করে বখাটে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত রুমান একই এলাকার মৃত মোঃ মনসূর আলীর ছেলে।
ময়মনসিংহ নগরীর কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উজ্জ্বল সরকার জানান গতকাল রবিবার সন্ধ্যা ৬ টার দিকে সানকিপাড়া এলাকার ৪ বছরের এক শিশুকে জাম খাওয়ানোর কথা বলে ময়মনসিংহ সেনানিবাসের এমপি চেকপোস্ট এর পাশের গলির নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে বখাটে রুমান নামের যুবক।
এ সময় স্থানীয়রা বখাটে রুমান কে হাতেনাতে ধরে আটককরে গণধোলাই দেয়।পরে কোতোয়ালী মডেল থানায় খবর দিলে আমরা গিয়ে বখাটে রুমান কে আটক করে থানায় নিয়ে আসি।
তিনি আরো জানান এ ঘটনায় আহত শিশুটির বাবা বাদী হয়ে বখাটে যুবক রুমান কে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

Share Button