বান্দরবানে পাহা‌ড়ের মা‌টি ধস রক্ষায় ২হাজার কৃষ্ণচূড়া গা‌ছের চারা রোপন করেছে এল‌জিইডি

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার বান্দরবান:

সৌন্দর্য-বাড়া‌তে-২হাজার- কৃষ্ণচূড়া-গা‌ছের-চারা-রোপন সড়‌কের সৌন্দর্য বর্ধন ও সড়‌কের পা‌শের পাহা‌ড়ের মা‌টি ধস রক্ষা কর‌তে গ্রামীণ সড়‌কের পা‌শে কৃষ্ণচূড়া গাছ রোপন কর‌ছে বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অ‌ধিদপ্তর (এল‌জিইডি)।

বুধবার (১০জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়ক থে‌কে বেতছড়ার নতুন সড়‌কের উভয় পা‌শে ২হাজার কৃষ্ণচূড়া গা‌ছের চারা রোপন ক‌রেন এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার।

এসময় তি‌নি ব‌লেন, বান্দরবান পাহাড়ী এলাকা। প্রতিবছর বর্ষা‌তে সড়‌কের পা‌শে পাহা‌ড়ের মা‌টি ধ‌সে সড়‌কের ব‌্যাপক ক্ষ‌তি হয়। তাই সড়‌কের পা‌শে পাহাড় ধস রোধ ও সড়‌কের উভয় পা‌শে সৌন্দর্য বর্ধণ কর‌তে গ্রামীণ সড়কগু‌লো‌তে এবছর ১৫-২০হাজার চারা রোপন করা হ‌বে। গতবছরও কৃষ্ণচূড়া, রাধাচূড়াসহ হ‌রেক প্রজা‌তির প্রায় ১৫হাজার চারা রোপন করা হ‌য়ে‌ছে যা গ্রামীণ সড়কগু‌লো ভাঙ্গন রোধের পাশাপা‌শি সৌন্দর্যও শোভা পা‌চ্ছে। তি‌নি ব‌লেন, এগু‌লো পর্যটক‌দেরও আকৃষ্ট কর‌ছে। তি‌নি আগামী‌তেও এল‌জিইডি সড়‌কের প‌া‌শে এ ধর‌ণের গাছ লাগা‌নো হ‌বে।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন বান্দরবা‌নের সি‌নিয়র সহকারী প্রকৌশলী মো: জামাল উদ্দিন, রোয়াংছ‌ড়ি উপ‌জেলা ইঞ্জি‌নিয়ার দিবাকর রায়সহ এল‌জি‌ইডি বান্দরবান অ‌ফি‌সের কর্মকর্তারা।

Share Button