মনিরুল ইসলাম মিলন, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীতে জেলা প্রশাসকের দেয়ারেটটটেেটটেট্ দশ হাজার টাকা অনুদানি পেল বন্যায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই বোনের পরিবার। রবিবার বিকেল ৫ টায় কালিগঞ্জ ইউনিয়নের বেগুনী পাড়ায় গিয়ে জেলা প্রশাসক সায়েদুল আরিফের পক্ষে নিহতের বাবা শাহাদাৎ হোসেনের হাতে এ অনুদান তুলে দেন কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বদেব রায়।
উল্লেখ্য গত ৫ জুলাই বিকেলে শাহাদতের দুই মেয়ে সুমাইয়া (১১) ও মাছুমা (৬) ভেলায় খালার বাড়িতে রওনা দেয়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।
কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বদেব রায় জানান, উক্ত ঘটনার পেক্ষিতে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ স্যারের পক্ষে তাঁর দেয়া আর্থিক অনুদান নিহতের পিতার নিকট হস্তান্তর করেছি।
