এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আমার গ্রাম আমার শহর গ্রাম উন্নয়ন পাইলট প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগের প্রণীত কর্মপরিকল্পনার আওতায় আমার গ্রাম আমার শহর (পাথরডুবি গ্রামে) নাগরিক সুবধিা সম্প্রসারনের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্পের প্রধান উপদেষ্টা ড. কাজী আনোয়ারুল হক, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধূরী, প্রকল্প পরিচালক আবুল মনসুর মো. সাদেক, এমভিএমটি পাইলট প্রজেক্টের টিম লিডার রফিকুল ইসলাম, আমার গ্রাম আমার শহরের নগর পরিকল্পনাবিদ আউয়াল বক্স্। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যন ফরিদা পারভীন, অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর প্রমুখ।
