অভিনেত্রী নূপুর হোসেন। ‘মায়া’ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। নাটকেও কাজ করছেন এ নবাগতা। আসছে ঈদে প্রচারিত হবে তার অভিনীত নাটক।
নূপুর বলেন, ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে নাটক ‘নিজে বাঁচলে বৌয়ের নাম’। এ নাটকে আমার সহশিল্পী মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া। আমার অত্যন্ত প্রিয় একজন অভিনয়শিল্পী মোশাররফ করিম। তার সাথে অভিনয় স্বপ্ন ছিলো। নিজেকে সৌভাগ্যবতী মনে করছি এ কাজটি করে। আশা করছি ঈদ উৎসবে দর্শক আমার কাজ ইতিবাচকভাবে গ্রহন করবেন।
জানা গেছে, নাটকটি রোজার ঈদের আগে নির্মিত হয়। চিত্রনাট্য লিখেছেন জুয়েল এলিন। নাটকটি পরিচালনা করেছৈন শামস করিম। এতে নূপুর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
উল্লেখ্য, নূপুর তার প্রথম ছবিতে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেন।
