নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক এমদাদুল হক পাবেলের পুরাতন থানাপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮জুন) উপজেলার পুরাতন থানা পাড়া এলাকার এমদাদুল হক পাভেলের বাড়িতে ২ দফা অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার মালিক পাবেল কৌশলে পালিয়ে যায়। এঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, পাবেল নামের এক ব্যক্তির বাড়ি থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে দ্রুত আটকের চেষ্টা চলছে।
