
নয়া খবর ডেস্ক :
জমকালো আয়োজনে পৌর যুব সংগঠনের উদ্যোগে নাগেশ্বরীতে বার্ষিক মিলনমেলা উৎসব হয়েছে।
রোববার (৫ মে) জেলা পরিষদ ডাকবাংলো অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে উৎসবকে ঘিরে চিত্রঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, পুরুষ্কার বিতরণ, আবৃত্তি ও সাংস্কৃতিক আসর এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, উপজেলা যুব অফিসার মকবুল হোসেন, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক কেএম আনিছুর রহমান, সিএনবি প্রকল্পের নাগেশ্বরী শাখার টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সভাপতি সাদিকুল ইসলাম প্রমুখ।
এসময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডি এম একাডেমি মিমস।
