বান্দরবানে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

নানা আয়োজনে বান্দরবানে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১লা মে) সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী নানান কর্মসুচীর উদ্বোধন করে জেলা শ্রমিকলীগ।

পরে বান্দরবান জেলা শ্রমিকলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

এসময় বান্দরবান পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সামসুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম। জাতীয় শ্রমিক লীগ বান্দরবান পৌর কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু,সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃমোশাররফ, সাংগঠনিক সম্পাদক বাবু লিটন চক্রবর্তী।

জাতীয় শ্রমিক লীগ বান্দরবান সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক উ মাইন নু মারমা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের। আমরা মুজিব সেনা কমিটির সভাপতি মোঃসাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল খান, মো: লিটন মিয়া।

এছাড়াও জাতীয় শ্রমিক লীগের বান্দরবান জেলা কমিটির নেতা ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মুহাম্মদ কালু, সাধারণ সম্পাদক মোঃ জলিল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন কোম্পানি,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি মোঃ আবুল কালাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সুনীল কান্তি দাশ প্রকাশ সোনা রাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক সুমন তংচঙ্গা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ উত্তর শাখার সভাপতি মোঃ মামুন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ উত্তর শাখার সাধারণ সম্পাদক রিপন দাশ’সহ জাতীয় শ্রমিক লীগ,কৃষক লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং নানা কর্মসচীর মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস।

Share Button