রিফাহ তাসফিয়া রীদি’র ছড়া-“স্বপ্ন বুনি”

স্বপ্ন বুনি
রিফাহ তাসফিয়া রীদি

সোনায় ভরা ফসলের মাঠ
ঘাস ফড়িং এর খেলা,
রোদে পুড়ে কৃষকের কাজ
হয় না অবহেলা।

ক্ষেতের পাশেই পাল তোলা নাও
ধরলা নদীর বাঁক,
কিশোর দলের ছুটোছুটি
সাদা বকের ঝাঁক,

বাবা-মায়ের আদর স্নেহে
বেড়াই হেসে হেসে,
স্বপ্ন বুনি বড় হবার
এমন সোনার দেশে।

সপ্তম শ্রেণি
উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ
নাগেশ্বরী, কুড়িগ্রাম।

Share Button