নাগেশ্বরীতে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ এর ইফতার ও দোয়া মাহফিল

নয়া খবর ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ-এর আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ-এর কুড়িগ্রাম জেলা সংসদের আয়োজনে শনিবার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয় সংলগ্ন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আবুল কাশেম সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিন্দ্য কুমার রায়, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম মিয়া প্রমুখ।

Share Button