বান্দরবানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

সুয়ালক সুলতান পুর আমানে খাতুন ইসলামীয়া মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল ৭ এপ্রিল রবিবার বিকেলে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটি সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

সুয়ালক সুলতান পুর আমানে খাতুন ইসলামীয়া মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ইউসুফ হেলালী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য সৌরভ দাশ শেখর, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম,বান্দরবান জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী মো: মহিউদ্দিন, বান্দরবানের প্রথম শ্রেণির ঠিকাদার মো: আনিসুর রহমান সুজন,প্রথম শ্রেণির ঠিকাদার ফারুক আহমেদ চৌধুরী,
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, ৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, সুয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংচা প্রু মারমা, সাধারন সম্পাদক মোঃ নয়ন শিকদার প্রমুখ।

প্রধান অতিথি সুয়ালক সুলতান পুর আমানে খাতুন ইসলামীয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share Button