নয়া খবর ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈরে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার উপজেলার ফুলবাড়িয়া ও বোয়ালী ইউনিয়নে শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়
গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
