
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোয়াল ঘরের কয়েলের আগুনে পুড়ে ছাই হয়েছে হতদরিদ্র কৃষকের দুইটি বিদেশি ফ্রিজিয়ান জাতের গর্ভবতী গাভী । এসময় বাকি তিনটি গরু আধ পোড়া হয়। বর্তমানে এদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।এতে ওই কৃষকের আট লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার রাবাইতারী বসুনিয়াটারী গ্ৰামের সুধাংশু বর্মনের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।
পল্লী গ্রামের কৃষক হরবোলা রায়ের ছেলে সুধাংশু গাভী পালনে দিন বদলের স্বপ্ন দেখছিলেন। এজন্য তিনি প্রথমে একটি বিদেশি জাতের গরু কিনে পর্যায়ক্রমে তিনটি গাভী ও দুইটি বকনা গরুর মালিক হন। স্বপ্ন ছিল গাভি পালনে একদিন স্বাবলম্বী হবেন। সংসারের স্বচ্ছলতা আসবে।আগুনে পুড়ে তার সে স্বপ্ন ছাই হয়ে গেছে।
