
নয়া খবর ডেস্ক :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামি নাটক মঞ্চস্থ হয়েছে।আল-কাওসার মেরিট মাদরাসার আয়োজনে সোমবার (১১মার্চ) মাদরাসা সংলগ্ন মাঠে এ উপলক্ষে প্রথমে আলোচনাসভা ও পরে পুরস্কার বিতরণ এবং ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামি নাটক মঞ্চস্থ হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টুর সভাপতিত্বে এবং মাওলানা এইচ এম ইদ্রিস হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক সাবরেজিস্ট্রার আলহাজ্ব মো. শহিদুল ইসলাম মুকুল। বিশেষ আলোচনায় ছিলেন
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা ড. শাহ জালাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ হাসনাবাদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, নাগেশ্বরী বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নু, মাওলানা মো. আবদুর রাজ্জাক, মাওলানা মো. আজিজুল ইসলাম প্রমুখ।
সবশেষে মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাদিকুল ইসলাম আল – কাওসার মাদরাসার পরিচালক মো. জোনায়েদ হোসেনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেন।
