আইএফআইসি ব্যাংক লিঃ বান্দরবান শাখার উদ্যোগে নারী দিবস উদযাপন

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

আইএফআইসি ব্যাংক লিঃ বান্দরবান শাখার উদ্যোগে গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে নারী দিবস -২০২৪ এর আয়োজন করে।

আইএফআইসি ব্যাংক লিমিটেড বান্দরবান শাখা ব্যবস্থাপক মো: রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীব মীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, বান্দরবান নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া বেগম,উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক ও সদস্যবৃন্দ।এছাড়া আরও উপস্থিত ছিলেন বান্দরবান নার্সিং কলেজের শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ,আইএফআইসি ব্যাংকের সম্মানিত নারী গ্রাহকগণ, আইএফআইসি ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার: রাহুল চাকমা, মার্কেটিং ও সেলস অফিসার সাইফুল ইসলাম সুজন,হ্লা সিংনু মারমা, রকিব উদ্দিন প্রমুখ।

Share Button