কুড়িগ্রামে বাবার সাইকেল থেকে ছিটকে মেয়ের করুণ মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাবার সাইকেল থেকে ছিটকে পড়ে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেয়ে সানজিদার মৃত্যু হয়েছে।

৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনাহাট সেতুর উপর মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

মৃত সানজিদা উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের হুচরবালা বাবুরহাট এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৭ই মার্চ বৃহস্পতিবার দুপুরে শহিদুল ইসলাম তার ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে সাইকেলের পিছনে ক্যারিয়ায় নিয়ে ভূরুঙ্গামারী থেকে বাড়ি ফিরছিলেন। দুপুর দুইটার দিকে সোনাহাট সেতুর স্টিলের অংশের উপর পৌঁছলে ঝাকুনি খেয়ে সাইকেলের ক্যারিয়া থেকে ছিটকে পড়ে। এ সময় পিছন দিক থেকে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক মেয়েটিকে ঘটানা স্থলে চাপা দেয়। পরে স্থানীয় জনতা মেয়েটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Button