কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদমান সাদিক (১৬) ও হিমু (১৭)নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে।সাদিক কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হিমু কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহত সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে।হিমু ভেলাকোপা গ্রামের শিক্ষক মোঃ নুর ইসলামের ছেলে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ঠ্যানারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাদিক ও হিমু দুই বন্ধু। গতকাল সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে ধরলা ব্রিজ পাড়ের উদ্দেশ্যে রওনা হন ।ব্রিজের পশ্চিম পাড় ঠ্যানারি পাড়া এলাকায় পৌছিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ভিতরে ঢুকে পরে।এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে মোটরসাইকেলেটির ভিতর থেকে দুইজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন।কুড়িগ্রাম সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত্যু ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী হিমুকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আবু সাইদ সরকার বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share Button