গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের এতিম মোঃজহিরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিলেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. মনোয়ার হোসেন চৌধুরী। গত ২৯ শে এপ্রিল বুধবার প্রতিবেশী মানুষের মূখে শুনতে পান জহিরুল ইসলাম কিছু দিন যাবৎ অসুস্হ্য। অনেক চিকিৎসা করেও অসুখ যখন ভাল হচ্ছে না।তখন কেউ তাকে ডাক্তার দেখাবে এমন লোক নেই।এই কথা শুনার পরে ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার এ ছাত্রলীগ নেতা ডাক্তার নিয়ে গিয়ে চিকিৎসা করান জহিরুল কে এবং সুস্থ্য না হওয়া পর্যন্ত জহিরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নেন।উল্লেখ্য যে, জহিরুল ইসলামের বাবা মারা যাওয়ায় তিনি তার খালার বাড়িতে থাকেন এবং হোটেলে কাজ করেন।
