বান্দরবানে নাহার এগ্রো ও পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশনের মিলন মেলা ও বনভোজন

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

তাহসিনা পোল্ট্রি ফার্ম এন্ড ফিড সেন্টার বান্দরবান সদর, বান্দরবান এর আয়োজনে নাহার এগ্রো প্রতিনিধি, বান্দরবান জেলা পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং খামারীদের নিয়ে মিলন মেলা ও বনভোজন ১৯ ফেব্রুয়ারী২০২৪ই- সোমবার দুপুরে বান্দরবান বাকিছড়ায় অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপ এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডাঃ এরশাদুল ইসলাম মামুন, তাহসিনা পোল্ট্রি ফিড এন্ড চিকস্ সেন্টারের সত্ত্বাধিকারী ও নাহার এগ্রো এর বান্দরবানের ডিলার মোঃ আবু তৈয়ব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন্যাল সেলস্ ম্যানেজার মোঃ আব্দুস সোবহান,লোহাগড়া এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ইকরাম হোসাইন, সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ ডাঃ নুরুজ্জামান সরকার,সাংবাদিক মুহাম্মাদ আলী, বান্দরবান জেলা পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশনের উপদেষ্টা মো:তাহের টিপু, সভাপতি মোঃ আব্বাস উদ্দিন, সহ-সভাপতি মোঃ আবুল হাশেম, সাধারণ সম্পাদক এসএম তারেকুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মতিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সফল খামারী মো: ঈমান আলী, সফল খামারী শংকর দাশ, সফল খামারী মো: জাহেদ,সফল খামারী সাদেক প্রমুখ।

মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়, এবং সফল খামারীদের বিশেষ প্রণোদনা ও শুভেচ্ছা উপহার প্রদান করে তাহসিনা পোল্ট্রি ফার্ম এন্ড ফিড সেন্টার বান্দরবান সদর, বান্দরবান। অতিথিরা তাহসিনা পোল্ট্রি ফার্ম এন্ড ফিড সেন্টারের উত্তর উত্তর উন্নতি ও সফলতা কামনা করেন। মিলন মেলা ও বনভোজন কে ঘিরে সেই মুর্হুতে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এবং খামারীরা গুরুত্বপূর্ণ অনেক অজানা বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে।

Share Button