নাগেশ্বরীতে ৯৫ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল ইস্কাফসহ নারী আটক

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল ইস্কাফসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উপজেলার রামখানা ইউনিয়নের নাখরাজ গ্রামের এমদাদুল হকের স্ত্রী আন্জুয়ারা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির আঙিনার গর্তে মাটির কলসিতে বিশেষ কায়দায় রাখা ৯৫ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল ইস্কাফ উদ্ধার করে পুলিশ। এ সময় আন্জুয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
নাগেশ^রী থানার অফিসা রইনচার্জ রুপ কুমার সরকার বিষয়টি নিশ্চিৎ করেছেন।

Share Button