কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে এসএসসি সমমানের পরিক্ষা শুরু হয়েছে।পরিক্ষার প্রথম দিনে এসএসসি পরিক্ষার্থীদের বাংলা আবশ্যিক ১ম পত্র  ও এসএসসি ভকেশনাল, দাখিল সহজ বাংলা ১ম পত্রের পরিক্ষা হয়েছে।  এ বছর জেলার  এসএসসি পরিক্ষা ৩৪ টি কেন্দ্র ও এসএসসি দাখিল ১১ টি ও ভকেশনালে ১২ টি কেন্দ্রে মোট  ২৯ হাজার ৯ শত ৩৭ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করবে বলে জানা গেছে।এস এসসি পরিক্ষা প্রায় ১ হাজার পরিক্ষার্থীর মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে কলম,পানি ও ফাইল বক্স বিতরণ করেন কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।  বৃহঃস্পতিবার সকাল ১০ টা হতে শুরু হওয়া পরিক্ষা চলে দুপুর ১ টা পর্যন্ত।কুড়িগ্রাম মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ বছর জেলার এসএসসি মাধ্যমিকে  ৩৪ টি পরিক্ষা কেন্দ্রে ২২ হাজার ৬৫ জন পরিক্ষার্থী অংশ নিবেন।এছাড়া এসএসসি দাখিলে ১১ টি কেন্দ্রে ৫ হাজার ৯শত ১৯ জন ও এসএসসি ভকেশনাল পরিক্ষায় ১২ টি কেন্দ্রে মোট ১ হাজার ৯ শত ৫৩ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করবেন। পরিক্ষায় নকল ও অসাধু উপায় ঠেকাতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক বলেন, জেলায় এ বছর এসএসসি সমমান পরিক্ষায় ৫৭ টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৯ শত ৩৭ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন।পরিক্ষা নকল ও দূর্নীতিমুক্ত করতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Share Button