নাগেশ্বরীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাগেশ্বরী প্রতিনিধি:

নাগেশ্বরীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউরোপীয় ইফনিয়নের সহযোগিতা ও সঙ্গ প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, মেডিকেল অফিসার মাহমুদা খাতুন মুক্তা, সঙ্গ প্রোজেক্ট এর কনসালটেন্ট নাজমুল হক, ইমসডিও এর জেলা ব্যবস্থাপক আরিফা খানম, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম আল-আমিন, বেসরকারি সংস্থা ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, এশিয়ান টেলিভিশনের জেরা প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণের উপজেরা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Share Button